কান উৎসবে মুক্তি পাবে ‘মুজিব’ সিনেমার টিজার
বিশ্বের প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হবে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব’এর টিজার। আগামী মে মাসে উৎসবটির ৭৫তম আয়োজনে দেখানো হবে এই টিজার।
মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, ‘কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ, এটি বিশ্বের বৃহত্তম বাজার; যেখানে অন্য যে কোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।’
০২:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার